Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় ধানের শীষের সমর্থনে যুবদল সমন্বয় কমিটির সভা

এখন সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি , ২০২৬, ০১:০৪:২৯ এম

কলারোয়া প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সমর্থনে সোমবার বিকেলে যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে যুবদল সমন্বয় কমিটির সভা কলারোয়া বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। যেকোনো মূল্যে বিজয় অর্জনের জন্য নির্বাচনি ময়দানে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত যুবদলের এই সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য শাহাজান রনি। বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি সৈয়দ সাইফুজ্জামান সাইফুল ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক এম এম মারুফ-উল ইসলাম। উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জুর সঞ্চালনায় বক্তব্য দেন উপস্থিত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর, মেহেদী হাসান রাজু, রুহুল আমিন খোকন, আলমগীর কবির, সোহাগ বিশ্বাস, মিল্টন, যুবনেতা আবু রায়হান, শফিউল আলম, রানা, আখতার, শাহিন, সুজন, আসাদ, আজগর, মোখলেছুর, মিলন, রিজাফফার, হাফিজ, লিটিল, মাহাবুবরসহ যুবদলের নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)