Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোল্লারহাটে বৃদ্ধকে গলা কেটে হত্যা

এখন সময়: মঙ্গলবার, ৩০ জুন , ২০২৬, ০৬:২২:৫০ পিএম
মোল্লাহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাটে মো. ইউসুফ শেখ (৭৫) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ মে) ভোররাতে উপজেলার হাড়িদাহ গ্রামের নিজ বাড়িতে তাকে হত্যা করা হয়। নিহত ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। মোল্লাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার হাড়িদাহ গ্রামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। নিহতের গলা ও শরীরের একাধিক স্থানে কোপের চিহ্ন রয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ও হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।
Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)