Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

এখন সময়: রবিবার, ২২ নভেম্বর , ২০২৬, ১০:০৩:০৫ পিএম
চৌগাছার নবাগত ওসির সঙ্গে  সাংবাদিকদের মতবিনিময়

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান রনির সঙ্গে প্রেসক্লাব চৌগাছার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। তাঁরা অপরাধ নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন। একই সঙ্গে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেন। জবাবে ওসি মেহেদী হাসান রনি সাংবাদিকদের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করবে। এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি জনস্বার্থে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক এম এ রহিম ও বাবুল আক্তার, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত, সাংবাদিক আব্দুস শুকুর, মাওলানা আব্দুল কাদের, দপ্তর সম্পাদক রায়হান হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, প্রভাষক আজিজুর রহমান, ক্রীড়া সম্পাদক এম এ মান্নান, সহদপ্তর সম্পাদক লাভলুর রহমান, কালিমুল্লাহ সিদ্দিক, কবি আবু জাফর ও ফখরুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)