Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে বিএনপি নেতার অফিসে বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

এখন সময়: রবিবার, ২২ নভেম্বর , ২০২৬, ০৯:৫৯:০০ পিএম
কেশবপুরে বিএনপি নেতার অফিসে বোমা  বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার হাসানপুর বাজারে বিএনপির নেতা মাহবুবুর রহমান মল্লিক এর অফিসে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য এবং কেশবপুর উপজেলার হাসানপুর বাজারে বিএনপির নেতা মাহবুবুর রহমান মল্লিক এর অফিসে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেলের হাসানপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে হাসানপুর বাজারের বটতলা চত্বরে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করে হাসানপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। প্রতিবাদ সমাবেশে হাসানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান স্বপন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান মল্লিক, কেশবপুর পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাস, হাসানপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাস্টার মোহর আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসানপুর ইউনিয়ন যুবদল নেতা সবুজ হোসেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)