কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের ৩য় ম্যাচে হরিনাকুণ্ডু খেলোয়াড় কল্যাণ ফুটবল দল জয়লাভ করেছে। রোববার বিকালে সরকারি নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে তারা টাইব্রেকারে ৪-১ গোলে চুয়াডঙ্গার দামুড়হুদা ফুটবল দলকে পরাজিত করে। বিকালে দু’দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর উদ্বোধন করেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। এরপর রেফারির বাঁশিতে বল গড়ায় মাঠে। খেলার প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকে । এরপর দ্বিতীয়ার্ধে দু’দলই গোল করতে মরিয়া হয়ে উঠে। উভয় দলই আক্রমন পাল্টা আক্রমন চালাতে থাকে। কিন্তু রেফারির শেষ বাশি পর্যন্ত কোন দলই গোল না পাওয়ায় খেলার জয় পরাজয় গড়াই টাইব্রেকারে। টাইব্রেকারে হরিনাকুন্ডু ফুটবল দল ৪-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। বিজয়ী হরিনাকুন্ডু দলের গোলরক্ষক আসিফ খেলার ম্যান অব দি ম্যাচ বিবেচিত হয়। খেলার রেফারির দায়িত্বে ছিলেন ফরহাদ রেজা, রাজু আহম্মেদ, রাকিবুল ইসলাম ও খায়রুল ইসলাম। ধারা ভাষ্য দেন রবিউল ইসলাম। খেলাটি দেখতে প্রচুর দর্শকের সমাগম ঘটে। কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে ৮ দলীয় এ টুর্নামেন্টের খেলায় মাঠে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আশরাফুজ্জামান রনি, ক্রীড়া সংগঠক অজিৎ ভট্টাচার্য্য. আসাদুজ্জামান মুকুল, সাংবাদিক জামির হোসেন, সাবজাল হোসেন, তৌফিকুজ্জামান কাজল, তপন কুমার বাটুল. নুরুল ইসলাম, মাসুদ জোয়াদ্দার, পারভেজ, ওয়াসিম ও লেখন সদ্দার সহ ক্রীড়া সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।।