Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ‘টিআরএম’ চালুর দাবি

এখন সময়: রবিবার, ২২ নভেম্বর , ২০২৬, ০৯:৪১:০৫ পিএম
ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে  ‘টিআরএম’ চালুর দাবি

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে ‘টিআরএম’ প্রকল্প চালু ও আমডাঙ্গা খাল সংস্কারের দাবি জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করা হয়েছে। ভবদহ জলাবদ্ধতার সমকালীন সমস্যা ও সম্ভাবনা: সংকট সমাধানে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা থেকে এসব দাবি করেন বক্তারা। রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার মাইলপোস্ট এলাকায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সভাকক্ষে ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের উদ্যোগে বেলার সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সভাপতি আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম এহিয়া, পরিচালক এস এম ফারুক হোসেন, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আক্তার ফারুক মিন্টু, বেলার পরিকল্পনা কর্মী মাহফুজুর রহমান মুকুর, সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, বিএনপি নেতা মোল্যা হাবিবুর রহমান, নূর জালাল, শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ। ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল লতিফের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, এনজিও, সাংবাদিক, শিক্ষার্থীসহ ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার শিকার ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন। বক্তারা ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে ‘টিআরএম’ প্রকল্প চালু ও আমডাঙ্গা খাল সংস্কারের জোর দাবি জানান। অন্যথায় দাবি বাস্তবায়নে কঠোর আন্দোলনের যাওয়ার হুঁশিয়ারি প্রদান করেন তারা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)