Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে মাহাবুবার রহমানের ১ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া

এখন সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর , ২০২৬, ০৯:৪৭:২১ পিএম
কালীগঞ্জে মাহাবুবার রহমানের ১ম  মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মরহুম আলহাজ্ব মাহাবুবার রহমানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মঙ্গলবার বিকালে শহরের নলডাঙ্গা রোড সংলগ্ন সাইফুল ইসলাম ফিরোজের দলীয় কার্যালয়ের সন্মুখ মাঠে ওই অনুষ্ঠানে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎসজীবী দলের আহব্বায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধানঅতিথি ছিলেন একাদশ সংসদ নির্বাচন ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। উপজেলা বিএনপির সাবেকযুগ্ম আহব্বায়ক শহিদুল ইসলাম সাইদুলের সঞ্চালনায় সভাতে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা গোলাম সরোয়ার মোল্ল্যা, মোশারেফ হোসেন, মনিরুল ইসলাম, ফরিদ উদ্দিন ও যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)