নিজস্ব প্রতিবেদক : ডা. সাদিয়া মনোয়ারা ঊষার নেতৃত্বে চলমান যশোরে ভৈরব নদের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়েছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নিদের্শনায় সোমবার সংগঠনের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এবং সদস্য সচিব রাজিদুর রহমনা সাগর বিপুল সংখ্যাক দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এই কার্যক্রমে অংশ নেন। এ সময় যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমির ফয়সাল বলেন,আমাদের বোন ডা. উষা ভৈরব নদের কচুরীপানা অপসারণের উদ্যোগে আমরা সংহতি জানিয়ে এ কাজে অংশ নিয়েছি। প্রতিমন্ত্রী অনিন্দ্যইসলাম অমিত ডা. ঊষার এই কাজে উৎসাহ যোগাতে এবং পরিষ্কার কার্যক্রমে অংশ নিতে আমাদের নির্দেশ প্রদান করেন। সেই নির্দেশনা মোতাবেক আমরা এই কাজে অংশ নিয়েছি। তিনি ভৈরব নদকে দূষণের হাত থেকে রক্ষা করতে নদের দুই পাড়ের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও বাসিন্দাদের নিজস্ব বর্জ্য নদে না ফেলার আহ্বান জানান। আমরা চাই যশোরে তরুণ সমাজ, ছাত্র-যুবক সকলে এই কাজে এগিয়ে আসুক। পাশাপাশি রাষ্ট্রের কাছে আমাদের অনুরোধ, এই নদীকে সচল করার জন্য সরকার যেন যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আসলাম শেখ, শামিম আক্তার, মাহমুদুল হাসান চুন্নু, নগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার ও যুগ্ম আহবায়ক ইমরান হোসেন বনি প্রমুখ।