শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় দুর্বৃত্তের আগুনে একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে ভস্মিভূত হয়েছে। উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের দাসেভাড়ানীর পাড় এলাকায় শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। দক্ষিণ রাজাপুর গ্রামের কবির হাওলাদারের পুত্র ও দোকান মালিক রিয়াজ হাওলাদার জানায়, তিনি বাড়িতে না থাকায় প্রতিদিনের মতো আমার মা রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যায়। রাত ২টার দিকে আমার চাচা জামাল হাওলাদার প্রকৃতির ডাকে সাড়া দিলে বাহিরে আসলে দোকানে আগুন জ্বলতে দেখে চিৎকার করতে থাকলে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। তিনি আরও বলেন, এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে তারাই পেট্রোল দিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি ধারণা করেছেন। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় সোহরাব মল্লিক জানান তিনিসহ অনেক লোক রাত ৩টায় বালতি নিয়া আসলেও চারদিক দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলার কারনে আগুন নিভানো সম্ভব হয়নি। শরণখোলা থানা অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, দোকানটি সম্পূর্ণ পুড়ে গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এর একদিন আগে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর সাউথখালী গ্রামে বলেশ্বর নদীর তীরবর্তী ইউপি সদস্য আল আমিন খানের মাছের ডিপো ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।