Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র পরিচ্ছন্নতা অভিযান

এখন সময়: রবিবার, ১৫ নভেম্বর , ২০২৬, ০৫:৪৬:৩০ পিএম
কলারোয়ায় ডেঙ্গু সচেতনতায়  ইউএনও’র পরিচ্ছন্নতা অভিযান

কলারোয়া প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম। শনিবার সকাল ১১টার দিকে কলার ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন এলাকার অপরিচ্ছন্ন পরিবেশ পরিচ্ছন্নতার জন্য তিনি কার্যকর ভূমিকা পালন করেন। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে তিনি নিজে উপস্থিত থেকে বিভিন্ন ঝোপ-ঝাড় ও আগাছা পরিষ্কার করিয়ে নেন। এ সময় তিনি পায়ে হেঁটে এলাকা ঘুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের তদারকি করেন। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় উপজেলা নির্বাহী অফিসার প্রতি শনিবার কলারোয়া পৌরশহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে থাকেন। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া ডায়াবেটিক হাসপাতাল পরিচালনা কমিটির সদস্যসচিব শেখ শরিফুজ্জামান তুহিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ তোজাম্মেল হোসেন মানিক, পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব রমজান আহমেদ, মাসউদুল ইসলাম, শেখ শাহজাহান আলী শাহীন, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক কেএম আনিছুর রহমান, কাজী সিরাজুর রহমান, দেলোয়ার হোসেন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)