প্রেসবিজ্ঞপ্তি : বৃহস্পতিবার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর উদ্যেগে সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের নিয়ে একটি ‘‘মা সমাবেশ ও গণশুনানি” এর আয়োজন করে। শুভেচ্ছা বক্তব্য রাখেন মধুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক, মো. জাকির হোসেন । মা সমাবেশ ও গণশুনানির উদ্দেশ্য ও প্রেক্ষাপট উপস্থাপন করেন,ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই মো. ফিরোজ উদ্দিন । অংশগ্রহনকারী মায়েরা তাদের অভিজ্ঞতা ও মতামত প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদ আক্তার । তিনি বিদ্যালয়ের কাঠামো ও বিদ্যালয়ের সমস্যা সমাধান করার ব্যবস্থা গ্রহণ ও নতুন ভবন গঠনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। সদস্য সনাক শ্রাবস্তী আহম্মদ মা ও শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। সবশেষে অনুষ্ঠানের সভাপতি সুরাইয়া শরীফ, সদস্য সনাক, তিনি তাঁর অসাধারণ সমাপনী বক্তব্যে বলেন, আপনাদের উপস্থিতি বলে দিচ্ছে আপনারা সচেতন নাগরিক। অনুষ্ঠানটি ইয়েস সদস্য ওসমান গনি লাভলু সঞ্চলনা করেন। আরো উপস্থিত ছিলেন সুমা সরকার-প্রোগ্রাম বাস্তবায়ন সহকারী-সিই, ইয়েস সহ-দলনেতা আ আ ম হাবীবাহ, সহ-দলনেতা মো. রেজা, ইয়েস সদস্য ইসরাত জাহান, পুজা সরকার, প্রদীপ রায়, সুমাইয়া খাতুন এছাড়া আরো অনেকে।