Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় ঝড়ে লণ্ডভণ্ড দাখিল মাদ্রাসা, উড়ে গেছে ৬ ভবনের টিনের চালা

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ০৭:১২:১৭ পিএম
বাঘারপাড়ায় ঝড়ে লণ্ডভণ্ড দাখিল মাদ্রাসা,  উড়ে গেছে ৬ ভবনের টিনের চালা

বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার ৭ নম্বর দরাজহাট ইউনিয়নের হাবুল্যাহ গ্রামে গত ১১ নভেম্বর রাতে ভয়াবহ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে পিএইচএল কেরাতিয়া দাখিল মাদ্রাসা। ঝড়ের তাণ্ডবে মাদ্রাসার ছয়টি ভবনের টিনের চালা উড়ে গেছে। পাশাপাশি কয়েকটি চালা ভেঙে দুমড়েমুচড়ে গেছে। এতে বর্তমানে চালাবিহীন অবস্থায় রয়েছে প্রতিষ্ঠানটি। ফলে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর রাতে আকস্মিক ঝড়ে মাদ্রাসা প্রাঙ্গণের ছোট-বড় ৫ থেকে ৬টি রেন্ট্রি গাছ উপড়ে পড়ে। এ ছাড়া বেশ কয়েকটি গাছের ডালপালা ভেঙে টিনের চালার ওপর পড়ে। এতে মাদ্রাসার বিভিন্ন ভবনের চালা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উড়ে যাওয়া ও ভেঙে যাওয়া টিনের চালাগুলো বর্তমানে আর ব্যবহার উপযোগী নেই। মাদ্রাসার সুপার আনোয়ার হোসেন (কাজী) জানান, ঝড়ে প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬ থেকে ৭ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সরেজমিনে সবকিছু পরিদর্শন ও হিসাব-নিকাশ ছাড়া প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। স্থানীয়রাও জানান, ঝড়ে মাদ্রাসার কয়েকটি বড় রেন্টি গাছ উপড়ে যাওয়ার পাশাপাশি ভবনগুলোর টিনের চালা উড়ে গেছে এবং বেশ কয়েকটি চালা ভেঙে নষ্ট হয়েছে। এতে শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানটির অবকাঠামো দ্রুত সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। মাদ্রাসাটির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট প্রশাসন, শিক্ষা বিভাগ, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)