নিজস্ব প্রতিবেদক : নানা কর্মসূচির মধ্যদিয়ে ৭ নভেম্বর যশোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হবে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ১১ টায় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকেলে স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ ও । এছাড়া এদিন জেল খানা, হাসপাতাল ও শিশু পরিবারের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকেলে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সুজন সরকার, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবু জাফুর, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ারহকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।