Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪ হাজার মানুষের চিকিৎসা গ্রহণ

এখন সময়: সোমবার, ২ নভেম্বর , ২০২৬, ১১:২৩:৩৭ পিএম
মহেশপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে  ৪ হাজার মানুষের চিকিৎসা গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দিনব্যাপী এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মহৎ উদ্দেশ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৪ হাজার নারী, পুরুষ ও বয়স্ক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। রোববার সকালে মহেশপুর উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাজ সেবক এ কে আজাদের নিজস্ব উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল থেকেই বিদ্যালয় মাঠে স্থানীয় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ও বয়স্ক মানুষদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী এই ক্যাম্পে দেশের খ্যাতনামা পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। শুধু চিকিৎসাসেবা প্রদানই নয়, আগত রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে ক্যাম্পে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল। চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি রোগীদের ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তের গ্রুপও নির্ণয় করা হয়। গ্রামাঞ্চলে এমন চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় রোগীরা। যাদবপুর এলাকার ষাটোর্ধ্ব বৃদ্ধ রমজান আলী বলেন, “আমাদের এলাকায় ভালো ডাক্তারের কাছে যাওয়া সব সময় সম্ভব হয় না। ঘরের কাছে এমন বড় ডাক্তারদের সেবা পেয়ে এবং ডায়াবেটিস পরীক্ষা করিয়ে খুব উপকার হলো।” উদ্যোক্তা ও সমাজসেবক একে আজাদ বলেন, গ্রামের অনেক মানুষ অর্থাভাব ও সচেতনতার অভাবে সময় মতো চিকিৎসকের কাছে যেতে পারেন না। সাধারণ মানুষের এই দুর্ভোগ লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের জন কল্যাণ মূলক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)