Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবির শিক্ষক ড. ফিরোজের মায়ের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক

এখন সময়: সোমবার, ২ নভেম্বর , ২০২৬, ১১:২৭:০১ পিএম
খুবির শিক্ষক ড. ফিরোজের  মায়ের মৃত্যুতে উপাচার্যের  গভীর শোক

প্রেসবিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মোঃ ফিরোজ মাহমুদ আহসান এর মাতা ফাতেমা বেগম ০১ নভেম্বর (রবিবার) সকালে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর বাগেরহাটের মোড়েলগঞ্জে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ দুলাল হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং ইংরেজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আব্দুর রহমান শাহীন ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)