নিজস্ব প্রতিবেদক : ভেসপার সামনে বাধ্যতামূলক নাম্বর প্লেট সংযোজনের নির্দেশনা পুনর্বিবেচনার তিন দফা দাবিতে যশোর ভেসপা কমিউনিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে| শুক্রবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়| এতে বক্তব্য রাখেন যশোর ভেসপা কমিউনিটির সভাপতি আল হেলাল,সহ- সভাপতি শহীদ হাওলাদার, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক,সহ- সাধারন সম্পাদক তারিক এনাম ও নাফিউল ইসলাম| এ সময় উপস্থিত ছিলেন শাহরিয়ার কবির,মাহবুবুর রহমান,রেজাউল ইসলাম,জগলু হায়দার,মোহাম্মদ জাফর হোসেন.সজীব হোসেন,সোহান বিশ্বাস,নাঈম হোসেন বিপু,নাজির আলি দিপু ও সাকিল জাকারিয়া প্রমুখ| অনুষ্ঠিত মানববন্ধনে যশোর ভেসপা কমিউনিটির সভাপতি আল হেলাল তার বক্তব্যে তিন দফা দাবি তুলে ধরেন|দাবি তিনটি হচ্ছে ১.গাড়ির মূল নকশা ও নির্মাণশৈলী: প্রতিটি মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান নির্দিষ্ট নকশা ও কাঠামো অনুসরণ করে গাড়ি ˆতরি করে| বিশেষ করে ভেসপার মতো স্কুটারের সামনে নাম্বর প্লেট সংযোজনের জন্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোনো নির্ধারিত ব্যবস্থা রাখেনি| ২. নাম্বর প্লেটের আকার ও সংযোজনের অসুবিধা,বর্তমানে নির্ধারিত নাম্বর প্লেটের আকার অনেক বড়| ভেসপার সামনের অংশে এই আকারের নাম্বর প্লেট লাগানোর মতো উপযুক্ত স্থান বা ব্যবস্থা নেই| ফলে গাড়ির মূল সৌন্দর্য ও কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে|৩. বিকল্প হিসেবে স্টিকার নাম্বর প্লেটের দাবি, সামনের নাম্বর প্লেটের পরিবর্তে ইজঞঅ অনুমোদিত ও নির্ধারিত মাপের দৃশ্যমান নাম্বর স্টিকার ব্যবহারের বিষয়টি বিবেচনা করার জন্য আমরা ইজঞঅ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি| তিনি আরোও বলেন আমাদের দাবি, আইন মেনে চলার পাশাপাশি যানবাহনের মূল নকশা, ব্যবহারিক সুবিধা এবং বাস্তবতাকেও গুরুত্ব দিতে হবে|যশোর ভেসপা কমিউনিটি বিশ্বাস করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো বিবেচনা করে একটি যৌক্তিক, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধান প্রদান করবেন|