Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে বিএনপিনেতার মেয়ের বিয়ের অনুষ্ঠানে সাবেক পৌর মেয়র ইকবালসহ নেতৃবৃন্দ

এখন সময়: শনিবার, ৩১ অক্টোবর , ২০২৬, ০১:৫৪:৫৬ এম
মণিরামপুরে বিএনপিনেতার মেয়ের বিয়ের অনুষ্ঠানে সাবেক পৌর মেয়র ইকবালসহ নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুর উপজেলার ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন বিএনপির নেতা আনিসুর রহমান লিটনের মেয়ের শুভ বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবদম্পতিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মণিরামপুর উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বর্ণাঢ্য এ বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সফল পৌর মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্যামকুড় ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাহবুবুর রহমান, মো. বুলবুল হাসান, মো. রফিকুল ইসলাম ও জনাব মো. হাফিজুর রহমান। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. রবিউল ইসলাম রবি, মো. ফজলুর রহমান মোল্যা ও মো. মেহেদী হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোহাইমিনুল রহমান, মো. আল আমিন হোসেন, মো. বাবুল আক্তারসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিবাহ অনুষ্ঠানটি রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় নেতাকর্মীদের এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয়। এ সময় নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে আনন্দ ভাগাভাগি করেন এবং নবদম্পতির উজ্জ্বল ভবিষ্যৎ, সুখী-সমৃদ্ধ দাম্পত্য জীবন ও পরিবারের সার্বিক মঙ্গল কামনা করেন

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)