Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোরেলগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর যুবদলের র‌্যালি ও আলোচনা সভা

এখন সময়: শনিবার, ৩১ অক্টোবর , ২০২৬, ১২:০৪:০৪ পিএম
মোরেলগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর  যুবদলের র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে পৌর যুবদলের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়। বেলা ১১টায় নব্বইরশী বাসস্ট্যান্ড থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাপুড়িয়াপট্রি পৌর পার্কে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান পলাশ। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম। অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান বাচ্চু, পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন পৌর বিএনপির সদস্য সচিব শহিদুজ্জামান মিঠু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মুন্সী, যুবদল নেতা ডালিম মুন্সী, যুবদল নেতা জাকির হোসেন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)