নড়াইল পৌর প্রতিনিধি : নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ এ নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর বুধবার বেলা সাড়ে ১১টায় নড়াইল সদর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা রেজিস্ট্রার আশ্রাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর সাব-রেজিস্ট্রার মোঃ মইনুল হক, জেলা সমবায় অফিসার আমেনা পারভিন, উপজেলা সমবায় অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাবেক সভাপতি শাহিনুর রহমান ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আল-আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। গত ২২ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে খন্দকার ফসিয়ার রহমান সভাপতি, মোঃ আরমান আলী খান সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলী খান সহ-সভাপতি এবং আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রহিম শেখ ও মোঃ আব্দুল্লাহ টিটো সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা রেজিস্ট্রার আশ্রাফুল ইসলাম।