Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরা সদর হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, রোগীদের নানা অভিযোগ

এখন সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর , ২০২৬, ১২:৫৫:৪৬ এম
মাগুরা সদর হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা  বাড়ছে, রোগীদের নানা অভিযোগ

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ডেঙ্গু রোগের প্রকোপ বেড়েছে। মাগুরা সদর হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৪৫ জন ভর্তি রয়েছে। গেল ২৪ ঘন্টায় ৭ জন ভর্তি হয়েছে। এছাড়া সদরসহ উপজেলা স্বাস্থ্য সেবা কেন্দ্রেও ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে। পহেলা জানুয়ারী থেকে অক্টোবর মাস পযন্ত জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৭৮ জন রোগী ভর্তি হয়েছে। বতর্মান হাসাপাতালে ৪৫ জন রোগীর চিকিৎসা চলছে। গত রোববার দুপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে জাহানার বেগম (৪৫) নামে এক রোগী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত জাহানারা বেগম শ্রীপুর উপজেলার রায়নগরর গ্রামের রফিক মোল্ল্যার মেয়ে। তিনি সকালে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে শিশু ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ড, মহিলা ওয়ার্ডে ডেঙ্গু রোগীর নিবিড় পরিচযার্য় চিকিৎসা চলছে। মাগুরা সাতদোহা পাড়া এলাকার বাসিন্দা মুক্তা কর্মকার অভিযোগ করে বলেন, সদর হাসপাতালের পঞ্চম তলায় মহিলা ডেঙ্গু রোগীর ওয়ার্ড সেখানে চার বেড । ডেঙ্গু রোগী একটি রুমে ১০জন। কেউ বেডে,কেউ মেঝেতে শুয়ে ডেঙ্গু রোগীর চিকিৎসা নিচ্ছেন গাদাগাদি করে। অনেকে আসছেন একটু চিকিৎসা নিয়ে রুমে জায়গা না পেয়ে বাড়িতে চলে যাচ্ছেন। ধারণ ক্ষমতার চেয়ে রোগী বেশি হওয়ায় এমন দুভোগে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। এছাড়া একই অভিযোগ করেন, শহরের সাতদোহা গ্রামের বাসিন্দা মালা কমকর্তার তিনি সাত দিন যাবৎ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। বেডে জায়াগা না পেয়ে বাধ্য হয়ে মেঝে শুয়ে গাদাগাদি করে ডেঙ্গু রোগের চিকিৎসা নিচ্ছেন। তাছাড়া স্বাস্থ্য সহকারীদের অচরণ ভালো না এমন অভিযোগ করেন তিনি। মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মহসিন উদ্দিন ফকির বলেন , চলতি বছরের ডেঙ্গু প্রকোপে এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে মেডিসিনের ডাক্তার ২জন। এছাড়া মেডিকেল কলেজ এর এসিন্টে প্রফেসর রয়েছে। এছাড়া মেডিসিনের ডাক্তার ডেঙ্গু রোগীর চিকিৎসা পরামর্শ দিয়ে থাকেন। ১জন রোগীকে ডেঙ্গুতে রেফার্ড করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)