Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফেনসিডিল চোরাচালান মামলায় শার্শার ওয়াহেদ শেখের ৫ বছর কারাদণ্ড

এখন সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর , ২০২৬, ১২:০৮:০০ এম
ফেনসিডিল চোরাচালান মামলায় শার্শার  ওয়াহেদ শেখের ৫ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : ফেনসিডিল চোরাচালান মামলায় শার্শার মাদক ব্যবসায়ী ওয়াহেদ আলী শেখকে ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের আদালত। মঙ্গলবার অতিরিক্তি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহিনুর রহমান এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ওয়াহেদ আলী শেখ শার্শার কৃষ্ণপুর গ্রামের মৃত মফিজ উদ্দিন শেখের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ২৭ জুলাই যশোরের র‌্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে শার্শার কৃষ্ণপুর গ্রামের খালপাড়ের রাস্তায় অভিযান চালায়। এসময় সন্দেজনকভাবে ওয়াহেদ আলী শেখকে আটক ও তার কাছে থাকা বস্তার ভিতর থেকে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি কাওসার আজম বাদী হয়ে আটক ওয়াহেদের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে শার্শা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে এসআই মুরাদ হোসেন আসামি ওয়াহেদকে অভিযুক্ত করে ৩১ আগষ্ট আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ তদন্ত শেষে আটক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ওয়াহেদ আলী শেখ জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)