Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পুস্তক ব্যবসায়ী মাসুদুর রহমান মাসুদের দাফন সম্পন্ন

এখন সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর , ২০২৬, ১২:০৭:৩৫ এম
পুস্তক ব্যবসায়ী মাসুদুর রহমান  মাসুদের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুস্তক, প্রকাশ ও বিক্রেতা সমিতি যশোর জেলা শাখার সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদের জানাজা মঙ্গলবার বাদ জোহর কাজীপাড়া জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কারবালা কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির উপদেষ্টা অ্যাডভোকেট মাহাবুব আলম বাচ্চু, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম সালেক, বিপ্লবী কমিউনিষ্ট লীগের কেন্দ্রীয় সদস্য তসলিম উর রহমান, হামিদপুর আল হেরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন, বাংলাদেশ পুস্তক, প্রকাশক ও বিক্রেতা সমিতি যশোর জেলা শাখার সভাপতি জসিম উদ্দীন খান, অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাসুদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোকসিমুল বারী অপু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ সালাউদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান মনি, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জুলফিকার আলী জুলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)