Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ

এখন সময়: শনিবার, ৩১ অক্টোবর , ২০২৬, ০২:৩৮:৩১ এম
আশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে  জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ

আশাশুনি প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতির খোঁজখবর নেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক আশাশুনি উপজেলার নাকতাড়া কালিবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, সব্দালপুর সার্বজনীন দুর্গা মন্দির, মহেশ্বরকাটি সার্বজনীন দুর্গা মন্দির ও বুধহাটা সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনের বিষয়ে খোঁজখবর নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)