Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুন্দরবনে ২৩০ টন কয়লাসহ কার্গো আটক, গ্রেপ্তার ৯

এখন সময়: বুধবার, ২১ অক্টোবর , ২০২৬, ০৭:০৪:০১ পিএম
সুন্দরবনে ২৩০ টন কয়লাসহ  কার্গো আটক, গ্রেপ্তার ৯

ম. ম. রবি ডাকুয়া, মোংলা: বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইন্দোনেশীয় কয়লাবোঝাই একটি বাল্কহেড কার্গো আটক করেছে বন বিভাগ। এ সময় কার্গোতে থাকা নয়জনকে আটক করা হয়। বন বিভাগের দাবি, মোংলার পশুর নদীর জয়মনি এলাকায় একটি মাদার ভেসেল থেকে কয়লা বোঝাই করে নির্ধারিত গন্তব্যে না গিয়ে সুন্দরবনের ভেতরের নদীপথ ব্যবহার করে অন্যত্র নেওয়া হচ্ছিল কয়লাগুলো। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে আটক ব্যক্তিদের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আটক ব্যক্তিরা হলেন-তরিকুল ইসলাম (৩৪), দুলাল হাওলাদার (৩৪), সুমন তালুকদার (২১), নুরনবী (৩০), এনায়েত করিম (৪০), মো. ওবায়দুল (২২), মামুন (২২), মো. লায়েক মিয়া (৫০) ও কবির হোসেন (৩০)। ??বন বিভাগ সূত্রে জানা গেছে, তাঁদের বাড়ি বাগেরহাটের মোংলা ও মোরেলগঞ্জ, পিরোজপুরের ভাণ্ডারিয়া এবং ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকায়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)