Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বিতর্ক : সাভার ও আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক চ্যাম্পিয়ন

এখন সময়: শনিবার, ২৪ অক্টোবর , ২০২৬, ০৮:৩৬:৪০ এম
যশোরে আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বিতর্ক : সাভার ও আদমজী ক্যান্টনমেন্ট  পাবলিক চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক : যশোর সেনানিবাসে আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং স্কুল পর্যায়ে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার সকালে যশোর সেনানিবাসে মেজর জেনারেল রফিক অডিটরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় কলেজ পর্যায়ের চূড়ান্ত পর্বে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। স্কুল পর্যায়ে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: হাফিজুর রহমান, এনডিসি, পিএসসি। প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানান এবং বিচারকমণ্ডলীর মূল্যায়ন ও পরামর্শ থেকে শিক্ষা নিয়ে দুর্বলতা কাটিয়ে আরও উজ্জীবিত হয়ে ভবিষ্যতে মঞ্চে আসার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান। সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ২৪টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ১২০ জন মেধাবী বিতার্কিক যুক্তিনির্ভর বক্তব্য, তথ্য-উপাত্ত উপস্থাপন, বিষয়ভিত্তিক বিশ্লেষণ এবং তাৎক্ষণিক বুদ্ধিমত্তার মাধ্যমে তাদের অসাধারণ মেধা ও দক্ষতার পরিচয় প্রদান করেন। ১৩ অক্টোবর এই প্রতিযোগিতা শুরু হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ ছাত্র-ছাত্রীগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)