Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে কালীগঞ্জে জামায়াতের মানববন্ধন

এখন সময়: বুধবার, ২১ অক্টোবর , ২০২৬, ১২:৫১:১৪ পিএম
সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে কালীগঞ্জে জামায়াতের মানববন্ধন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, আত্মীয়করণ ও দলীয়করণ, দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগ এবং তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সার সংকটের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা। সোমবার সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জের মেইন বাসস্ট্যান্ডে আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেন। তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে বিএনপি সরাসরি জড়িত। আমরা আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি। গরু-ছাগল ও মহিষের ঘাস খাওয়ানোর ক্ষেত্রেও বিএনপি চাঁদা দাবি করে। বর্তমান সরকারের কাছে তাঁদের প্রত্যাশা ছিল, ক্ষমতায় আসার পর দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ ও নৈরাজ্য বন্ধ হবে। কৃষকেরা সময়মতো প্রয়োজনীয় সার পাবেন, তেল-গ্যাসের সংকট থাকবে না এবং সরকারি অফিসগুলো দলীয় কার্যালয়ে পরিণত হবে না। কিন্তু তাঁদের সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে তিনি অভিযোগ করেন। জামায়াতের এ সংসদ সদস্য আরও বলেন, তেল, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি এবং কৃষকদের সার সংকট সাধারণ মানুষের জীবনযাত্রা ও কৃষি উৎপাদনে প্রভাব ফেলে। সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগও জনস্বার্থের সঙ্গে জড়িত। এসব বিষয়ে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা, পৌর মেয়র প্রার্থী লুৎফর রহমান, জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওলিয়ার রহমান, মিডিয়া সম্পাদক ইকবাল হুসাইনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)