Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হেরোইনের মামলায় শার্শার মাদক ব্যবসায়ী আলমগীরের যাবজ্জীবন কারাদণ্ড

এখন সময়: রবিবার, ১৮ অক্টোবর , ২০২৬, ১০:১৭:৪৭ পিএম
হেরোইনের মামলায় শার্শার মাদক ব্যবসায়ী  আলমগীরের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : হেরোইনের মামলায় শার্শার টেংরালি গ্রামের মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ওরফে মহি পাগলা ওরফে মহি আলমগীর বাবু ওরফে মহির বাবুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক শাহিনুর রহমান এক রায়ে এ আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আলমগীর শার্শা উপজেলার টেংরালী গ্রামের মৃত কুদ্দুস সর্দারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। মামলা অভিযোগে জানা গেছে , ২০১৭ সালের ১৪ এপ্রিল সকালে শার্শা থানা পুলিশের তৎকালীন এএসআই ইমামুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল সড়কের কাজীরবেড় মোড়স্থ যাত্রী ছাউনির সামনে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আলমগীর হোসেন নামে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করে। এ সময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে কেজি হেরোইন ও কোমরে গোজা এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয় । এ ঘটনায় আটক আলমগীর হোসেনের বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা মামলা করেন এএসআই ইমামুল ইসলাম। মাদক মামলা তদন্ত শেষে আলমগীরকে অভিযুক্ত করে আদালতের চার্জশিট জমা দেন এসআই সুজাত আলী। এ মামলা দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আলমগীর হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় জীবন সশ্রম কারাদণ্ড হাজার টাকা জরিমানা অনাদায় আরও ১ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)