Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে খাদ্য ও ক্রীড়া সামগ্রী বিতরণ

এখন সময়: শনিবার, ১৭ অক্টোবর , ২০২৬, ১১:৪৮:০৭ পিএম
শ্রীপুরে খাদ্য ও ক্রীড়া  সামগ্রী বিতরণ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: ‘মানবতার কল্যাণ আমাদের অঙ্গীকার’-এই প্রতিপাদ্যে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা পালবাড়ী বটতলা এলাকায় অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী এবং তরুণদের ক্রীড়ামুখী করার লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪ টায় অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশন’ (একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠন) এর উদ্যোগে এই মানবিক ও সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সব্দালপুর ইউনিয়নের গরীব, অসহায় ও দুস্থ ৯০ টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি ‘মাদককে না বলুন’ আহ্বানে সাড়া দিয়ে এলাকার যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়। ফাউন্ডেশনের সভাপতি ও সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদের সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক যুবক উপস্থিত ছিলেন। এ বিষয়ে অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ জানান, সাধারণ মানুষের কষ্ট লাঘব এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী করে গড়ে তোলার লক্ষ্যে এই ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)