রুনু খন্দকার, আলমডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার ১৬টি দুর্গাপূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রদান করেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী জিল্লুর রহমান ওল্টু। শনিবার সকাল ১১টায় আলমডাঙ্গা স্টেশন রোডে অবস্থিত তাঁর নির্বাচনী কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ডা. অমল কুমার বিশ্বাস, সদস্যসচিব পরিমল কুমার কালু ঘোষ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাধুখা ও লিপন বিশ্বাস, পৌর শাখা পূজা উদযাপন কমিটির সভাপতি জয় বিশ্বাস, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি সুধাংশ ব্যানার্জী, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পলাশ আচার্য। এছাড়া উপস্থিত ছিলেন রথতলা মন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ কুমার সাহা ও সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, ফায়ার সার্ভিস মন্দির কমিটির সভাপতি সঞ্জিত কুমার অধিকারী।অনুষ্ঠানে পৌর এলাকার ১৬টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণসহ জিল্লুর রহমান ওল্টুর সমর্থক, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।