Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বিশ্ব সাদা ছড়ি দিবস উদযাপন

এখন সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর , ২০২৬, ১০:৫৭:৩৩ পিএম
যশোরে বিশ্ব সাদা  ছড়ি দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন প্রতিপাদ্যে যশোরে বিশ্ব সাদা ছড়ি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় , প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। কালেক্টরেট চত্বরে প্রধান অতিথি হিসেবে র‌্যালি উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। উদ্বোধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন দৃষ্টি প্রতিবন্ধীদের অবহেলা করা যাবে না। যার দৃষ্টি নেই, সেই বোঝেন তার কষ্ট। এ কষ্ট বোঝেন না যার দৃষ্টি আছে। সরকার দৃষ্টি প্রতিবন্ধীদের শতভাগ ভাতা প্রদান করছেন। এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, জেলা সমাজসেবা কার্যালয়ে উপপরিচালক অনিরুদ্ধ্য কুমার রায়, সহকারী পরিচালক কাজী কাদের ফজলে রাব্বী । এসময় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সমাজসেবা কার্যালয়ের অফিসার শান্তা শ্যামলী মনীষা, সরকারি শিশু পরিবারের(বালিকা) উপপরিচালক শামীমা ইয়াসমিন, সমন্বিত দৃিষ্ট প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক শরিফুল ইসলাম প্রমুখ। এরপর র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে ২০ দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)