নিজস্ব প্রতিবেদক : যশোর জিলা স্কুলে বৃহস্পতিবার সকাল ১০ টায় অডিটোরিয়ামে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন- শুধু লেখাপড়া কওে জিপিএ-৫ পেলে হবে না। বরং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। ভালো মানুষ হয়ে গড়ে উঠতে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার কোন বিকল্প নেই। এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের ভালো মানুষ হয়ে গড়ে উঠতে সহযোগিতা করে। বিশেষ অতিথি ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা পারভীন। জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক প্রভাতী মফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক দিবা সেলিম রেজা, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ী ৪৫ ছাত্রের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।