Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ইয়ামাহা গ্রুপের অ্যাডমিনের বিরুদ্ধে নারীর ধর্ষণ মামলা

এখন সময়: বুধবার, ১৪ অক্টোবর , ২০২৬, ১১:১৫:৪১ পিএম
যশোরে ইয়ামাহা গ্রুপের অ্যাডমিনের বিরুদ্ধে নারীর ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরে যোগাযোগ বন্ধ করে দেওয়ার অভিযোগে যশোরের ইয়ামাহা গ্রুপের অ্যাডমিন ইয়ামল আলম পিয়ালের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন উপশহরের ২৭ বছর বয়সী এক নারী। মামলার এজাহারে ওই নারী নিজেকে অন্তঃসত্ত্বা বলেও উল্লেখ করেছেন। অভিযোগে বলা হয়েছে, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাঁদের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের পর ওই নারী অন্তঃসত্ত্বা হলে পিয়াল বিয়ে করতে টালবাহানা করেন। পরে বিয়ের দাবিতে তাঁর বাড়িতে গেলে গালিগালাজ করে বের করে দেওয়ার অভিযোগও করেন ওই নারী। এ বিষয়ে বক্তব্য জানতে বুধবার রাতে পিয়ালের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বর বন্ধ থাকায় তাঁর মন্তব্য পাওয়া যায়নি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)