Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় মধুমতিতে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা

এখন সময়: শনিবার, ১৭ অক্টোবর , ২০২৬, ০৯:০৯:০৯ পিএম
লোহাগড়ায় মধুমতিতে অবৈধভাবে বালু  উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকাড়া-বড়দিয়া এলাকায় মধুমতি নদীতে অনুমোদিত সীমানার বাইরে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত)-এর আওতায় পরিচালিত মোবাইল কোর্টের নেতৃত্ব দেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল। অভিযানে লোহাগড়া থানা পুলিশের একটি দল এবং বড়দিয়া নৌ পুলিশের একটি দল সহযোগিতা করে। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, মধুমতি নদীর তেলকাড়া-বড়দিয়া এলাকায় অনুমোদিত ডিমার্কেশন এলাকার বাইরে গিয়ে গভীর রাতে বালু উত্তোলনের অভিযোগ দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছিল। এতে নদীভাঙন সৃষ্টি হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের ফসলী জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকা ও সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল জানান, বালু উত্তোলনের নির্ধারিত সীমানা মেনে চলার বিষয়ে উপজেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস এবং পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা যৌথভাবে দুই দফা নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু ওই নির্দেশনা অমান্য করে অনুমোদিত সীমানার বাইরে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তেলকাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অনুমোদিত সীমানার বাইরে বালু উত্তোলনের বিষয়টি দেখা যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত)-এর ১৫(১) ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। নদীভাঙন রোধ ও কৃষিজমি সুরক্ষাকল্পে আইনানুগ কার্যক্রম নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)