Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন বিক্ষুব্ধ লোকজনের

এখন সময়: শনিবার, ১৭ অক্টোবর , ২০২৬, ১০:০৪:০৫ পিএম
যশোরে গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন বিক্ষুব্ধ লোকজনের

নিজস্ব প্রতিবেদক : যশোরে গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীর ব্যবহৃত একটি মোটরসাইকেল আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। শনিবার রাতে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মন্ডলগাতি গ্রামে এ ঘটনা ঘটেছে। দেয়াড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শাখা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হোসেন জানান, মন্ডলগাতি গ্রামে মাদকের বিস্তার রোধে গ্রামবাসী বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেনাপোলের দুই মাদক ব্যবসায়ী মন্ডলগাতি গ্রামের মতলেবের স্ত্রী মঞ্জুর কাছে গাঁজা বিক্রি করতে আসেন। এ সময় গ্রামবাসী টের পেয়ে আব্দুল আলীম নামে একজনকে মোটরসাইকেলসহ আটক করে। পালিয়ে যান তার সহযোগী। এ খবর পেয়ে স্থানীয় লোকজন জড়ো হন। এরমধ্যে তার এক ভাই শামীম কথা আছে বলে আটক আব্দুল আলীমকে তাদের হেফাজত থেকে নিয়ে পাশের একটি গলির ভেতরে নিয়ে ছেড়ে দেন। এ কথা শোনার পর ক্ষুব্ধ হয়ে উপস্থিত লোকজন ১ কেজি গাঁজাসহ মোটরসাইকেল আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। শনিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোতয়ালি থানা পুলিশের ওসি কবির হোসেন জানান, স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মাদক ব্যবসায়ীদের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন বলে জানতে পেরেছেন। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)