Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদের জের

যশোর সিটি কলেজ শাখা ছাত্রদলের সম্পাদককে ছুরিকাঘাত

এখন সময়: বুধবার, ১৪ অক্টোবর , ২০২৬, ০৯:৪৫:৫০ পিএম
যশোর সিটি কলেজ শাখা ছাত্রদলের  সম্পাদককে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক: যশোরে সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হাসানকে (২৩) ছুরিকাঘাতে জখম করা হয়েছে। ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদের জেরে অংকন নামে এক দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে কলেজের পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। আহত ফয়সালকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফয়সাল যশোর শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার রবিউল ইসলামের ছেলে। অভিযুক্ত অংকনের (১৮) বাড়ি মোল্লাপাড়া আমতলা এলাকায়। ফয়সাল হাসান জানান, অংকন কলেজের বিভিন্ন ছাত্রীকে উত্ত্যক্ত করা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। তার কারণে ছাত্রীকে রীতিমত অতিষ্ঠ। তার অপকর্মের প্রতিবাদ করায় অংকনের সঙ্গে ফয়সালের কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে বুধবার দুপুরে অংকন তার (ফয়সাল) নিতম্বে ছুরিকাঘাত করেন । পরে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত ফয়সালের নিতম্বে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুরুষ সার্জারি বিভাগে তার চিকিৎসা চলছে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)