Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছার ৫ ইউনিয়নে আনসার- ভিডিপির ৭০টি বৃক্ষরোপণ

এখন সময়: সোমবার, ১২ অক্টোবর , ২০২৬, ০৫:৫০:৫৯ এম
চৌগাছার ৫ ইউনিয়নে আনসার- ভিডিপির ৭০টি বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে যশোরের চৌগাছায় পাঁচটি ইউনিয়নে ৭০টি ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রোববার (১১ অক্টোবর) যশোর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এবং চৌগাছা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বাস্তবায়নে ধুলিয়ানী, স্বরূপদাহ, সুখপুকুরিয়া, জগদীশপুর ও ফুলসারা ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ইসরাফীল হোসেন, উপজেলা প্রশিক্ষক মো. মাজিদুল হক ও উপজেলা প্রশিক্ষিকা মোছা. রিজিয়া খাতুন। এ সময় ধুলিয়ানী ইউনিয়নের দলনেতা মো. গোলাম মোস্তফা, স্বরূপদাহ ইউনিয়নের দলনেতা মো. শরিফুল ইসলাম, সিংহঝুলি ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার মো. মাহাবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের দলনেতা, দলনেত্রী ও আনসার কমান্ডাররা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোমিনুর রহমান। ফলজ ও বনজ বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)