Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নাভারণে যুবসমাজের উদ্যোগে বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

এখন সময়: শনিবার, ২৪ অক্টোবর , ২০২৬, ০১:০৪:৫১ এম
নাভারণে যুবসমাজের উদ্যোগে বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

নাভারণ প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভারণের দক্ষিণ বুরুজ বাগানে যুবসমাজের উদ্যোগে বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় যুবসমাজের সদস্যরা অংশ নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এবং ডেঙ্গুর বিস্তার রোধে এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি আহম্মদ আলী শাহিন, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, শার্শা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অহেদ আলী, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, সদস্য আলাউদ্দিন আলাল ও আজগর আলী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মুন্নি ইসলাম এবং যুবদল নেতা শরীফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান জহির বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ পরিবেশের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, স্বাস্থ্য সুরক্ষা এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারেক রহমানের সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান বাস্তবায়নে এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখতে হবে। কর্মসূচির সার্বিক সমন্বয় ও সহযোগিতায় থাকা সামাজিক সংগঠক ও ছাত্রদল নেতা আব্দুস সোহান আজাদ বলেন, দক্ষিণ বুরুজ বাগানের যুবসমাজ সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সব সময় সক্রিয়। পরিবেশ রক্ষার পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধনের মাধ্যমে এলাকাকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। তরুণেরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলা করা সম্ভব। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে। বক্তব্য শেষে অতিথি ও স্থানীয় যুবকদের অংশগ্রহণে দক্ষিণ বুরুজ বাগান মাদ্রাসার আশপাশের ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করা হয়। পাশাপাশি ফগিং মেশিনের সাহায্যে মশক নিধনের ওষুধ স্প্রে করা হয়। আয়োজকেরা জানান, পরবর্তী সময়ে এলাকার বিভিন্ন উপযুক্ত স্থানে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)