Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৩

এখন সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর , ২০২৬, ১১:০৫:৪৩ পিএম
মাগুরায় ৮ হাজার পিস ইয়াবা  উদ্ধার, নারীসহ আটক ৩

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এ সময় তাদের নিকট হতে ৮ হাজার পিস ইয়াবা, নগদ অর্থ ৩ লক্ষ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মাগুরা জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের হলরুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম (সেবা) সাংবাদিকদের জানান, মঙ্গলবার মধ্যরাত ৩ টা ৫০ মিনিটে মাগুরা সদরের পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর গ্রাম থেকে মাদক সম্রাট শাহিন আলম, সাথী খাতুন ও খালিদ হাসানকে আটক করে মাগুরা জেলা পুলিশ। এ সময় তাদের বাড়ি থেকে ৮ হাজার পিস ইয়াবা তার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা, নগদ তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা , একটি ডিসকভারি মোটরসাইকেল ও ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তারা সংঘবদ্ধ মাদক কারবারি দলের সদস্য। দীর্ঘদিন যাবত তারা গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তারা সীমান্ত থেকে মাদক নিয়ে এসে মাগুরা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করতো। আটককৃত মাদক সম্রাট শাহিন আলম এর বিরুদ্ধে ডাকাতি মাদকসহ ৬ টি মামলা ও আসামি মাদক ব্যবসায়ী সাথী খাতুন এর বিরুদ্ধে দুইটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০২৬ অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জেলা পুলিশ সুপার আরও জানান, মাগুরা জেলা পুলিশ সর্বদা জনগণের নিরাপত্তা, মানবাধিকার রক্ষা এবং অপরাধ দমনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। জুয়া, মাদক, সন্ত্রাসী কার্যক্রমসহ সকল অপরাধমূলক কাজের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)