Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জীবননগর থেকে পাচারের সময় ৫১২ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ী আটক

এখন সময়: শনিবার, ৩ অক্টোবর , ২০২৬, ০৬:২৮:৪৭ পিএম
জীবননগর থেকে পাচারের সময় ৫১২ বস্তা  অবৈধ সার জব্দ, ব্যবসায়ী আটক

জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে হাসাদাহ বাজারে অবৈধভাবে মজুত করে রাখা ৫১২ বস্তা সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় হাসাদাহ বাজারের কীটনাশক ব্যবসায়ী মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারীরা আব্দুল খালেককে আটক করেছে পুলিশ। ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। ওসি সোলায়মান শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সকাল থেকে হাসাদাহ বাজারের কীটনাশক ব্যবসায়ী মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারীরা আব্দুল খালেকের দোকান থেকে অবৈধভাবে ভর্তুকির সার পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে হাসাদাহ বাজারের কীটনাশক ব্যবসায়ী মেসার্স তৌফিক ট্রেডার্সের অভিযান চালানো হয়। এসময় তার চারটি গোডাউন থেকে ৫১২ ভর্তুকির সরকারি সার জব্দ করা হয়। ওসি আরও জানান, এ ঘটনায় হাসাদাহ বাজারের মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারীরা আব্দুল খালেককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন বলেন, মোট ৫১২ বস্তা সার জব্দ করা হয়েছে। এর মধ্যে ইউরিয়া ৪৫ বস্তা, ডিএপি ৩৫০, টিএসপি ৭৮ ও এমওপি ৩৯ বস্তা। এ ঘটনায় এলাকায় সর্ব সাধারনের মধ্যে মিশ্র প্রকৃয়া সৃষ্টি হয়েছে সারা দেশের কৃষক যখন সার সংকটে ঠিক সে সময়ে এমন একজন অসাধু সার ব্যাবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করছে । তদন্ত সাপেক্ষে এই সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানগ ব্যাবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। এরপর সরকার বিরোধী কার্যকলাপ করছে বলে এমন মন্তব্য করেছেন সকলেই।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)