Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে তিনজনকে অচেতন করে ১০ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণ লুট

এখন সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর , ২০২৬, ১০:১০:৪৪ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরে একই পরিবারের তিনজনকে অচেতন করে ঘরের বক্স ভেঙে ১০ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে যশোর শহরতলীর মুড়লী মোড়ের একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে জ্ঞান ফেরার পর বিষয়টি জানতে পারেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা হলেন নড়াইলের নড়াগাতী থানার কাঠাদুয়া গ্রামের মৃত শাহাদত মোল্লার ছেলে শাহরিয়ার ইমতিয়াজ (৪৫), তার স্ত্রী লিমা খানম (৩৪) ও তাদের ছেলে মাসুদ (৭)। শাহরিয়ার ইমতিয়াজ জানান, তিনি বাটারফ্লাই শোরুমে মেকানিক পদে চাকরি করেন। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে যশোর শহরতলীর মুড়লী মোড়ে মোকাররম হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাদের অচেতন করে ঘরের বক্স ভেঙে ১০ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে জ্ঞান ফেরার পর স্থানীয় লোকজনের সহায়তায় তাদের চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা তিনজনই হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, বর্তমানে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, পরিবারের তিনজনকে অচেতন করে ১০ লাখ টাকা ও ৪ ভরি সোনার গহনা লুটের ঘটনা শুনেছেন। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুটের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। ঘটনাটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)