কেশবপুর প্রতিনিধি : যশোর-৬ কেশবপুর সংসদীয় এলাকার সংরক্ষিত মহিলা আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কেশবপুর উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব আবুল হোসেন আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ। এসময়ে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ফিরোজা আক্তার কলি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেশবপুর পৌর সভার নির্বাচনে মেয়র প্রার্থী তরুণ প্রজন্মের অহংকার আলমঙ্গির সিদ্দিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী প্রমুখ।