Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

এখন সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর , ২০২৬, ১১:২২:০২ পিএম

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে তৌহিদুল ইসলাম (২৪) নামে এক রাজমিস্ত্রির সহকারীর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ইসলাম পাশাপোল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তহিদুল রঘুনাথপুর গ্রামে একটি বাড়ির নির্মাণকাজে সহযোগিতা করছিলেন। কাজের সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)