Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইছালীতে মুন্নার বাড়িতে প্রীতিভোজ , হাজির ছিলেন বিএনপির শীর্ষ নেতারা

এখন সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর , ২০২৬, ১১:৫৫:২০ পিএম

মাসুম বিল্লাহ : যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুজ্জামান মুন্নার বাড়িতে প্রীতিভোজ ও তাঁর ছেলের সুন্নাতে খাৎনা উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে বাড়িটি পরিণত হয় মিলনমেলায়। পারিবারিক এ আয়োজনে অংশ নেন বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য কাজী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু। এ ছাড়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক মোস্তফা আমির ফয়সল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পিকুল হোসেন, সদর উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক সেলিনা পারভিন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেখা খাতুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, ধর্মবিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সদস্য ও উপশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আসগর আলী। ইছালী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাহমুদ আলম, সিনিয়র সহসভাপতি আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক ইকরামুল ইসলাম, সহসভাপতি জাহিদ হাসান, কৃষক দলের ইউনিয়ন আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক শিমুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন আহ্বায়ক সাইফুজ্জামান মুন্না, মহিলা দলের ইউনিয়ন আহ্বায়ক জেসমিন নাহার বর্ষা এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ রিয়াল হোসেনও অনুষ্ঠানে অংশ নেন। এ সময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। অতিথিরা পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শিশুটির সুন্নাতে খাৎনা উপলক্ষে শুভকামনা জানান। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা এ আয়োজনে নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় শুভাকাঙ্ক্ষীদেরও উপস্থিতি ছিল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)