Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে টুকুন সভাপতি, নূর ইসলাম সম্পাদক

এখন সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর , ২০২৬, ১০:৫৮:০৯ পিএম

নিজস্ব প্রতিবেদক : প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম নির্বাচিত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরতিহীন ভোট গ্রহণ শেষে গণনা করে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নতুন ৩৬ জনসহ এবার মোট ভোটার ছিলেন ১২১ জন। সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক প্রভাত ফেরীর সম্পাদক ফকির শওকত পেয়েছেন ৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার নূর ইসলাম ৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক প্রজন্ম একাত্তরের সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু পেয়েছেন ৪১ এবং সময় টিভির জুয়েল মৃধা পেয়েছেন ২৯ ভোট। ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে গ্রামের কাগজের দেওয়ান মোর্শেদ আলম ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নিউ এজের সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট। কার্যনির্বাহী সদস্যের ছয়টি পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বোচ্চ ৯৬ ভোট পেয়ে শহিদ জয় প্রথম হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন রফিকুল ইসলাম ৯২, গালিব হাসান পিল্টু ৮১, মুর্শিদুল আজিম হিরু ৭৯, এস এম সোহেল ৬২ ও তৌহিদ জামান ৫৯ ভোট। অপর দুই প্রার্থী পান সফিকুল আলম (সফিক সাঈদ) ৫৪ ও আব্দুল ওয়াহাব মুকুল ৪৮ ভোট। ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ছয়জন। সহসভাপতি পদে দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু ও দৈনিক সুবর্ণভূমির প্রধান বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার কাজী আশরাফুল আজাদ ও দৈনিক কালের কণ্ঠের ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে দৈনিক নতুন সকালের বার্তার সহকারী সম্পাদক জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে গাজী টিভির যশোর প্রতিনিধি তহীদ মনি নির্বাচিত হন। যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন পরিচালনা করেন। কমিটির অন্য দুই সদস্য ছিলেন অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল ও জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)