শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরা শ্রীপুরে বিশেষ অভিযানে ৩ হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীকোল ইউনিয়নের বড়বিলা ও দোসতিনা এলাকায় অভিযান চালিয়ে এ জালগুলো জব্দ করা হয়। পরে বিকেলে উপজেলা মিনি স্টেডিয়াম শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম এর উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়৷ অভিযানটি পরিচালনা করেন শ্রীপুর উপজেলা অতিরিক্ত মৎস্য কর্মকর্তা এ,জেড,এম তৌহিদুর রহমান, শ্রীপুর থানার সাব ইন্সপেক্টর ওহিদুল ইসলাম ও শ্রীপুর থানা পুলিশের একটি চৌকস দল।