Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অবৈধ দখলমুক্ত হলো যশোর গরীব শাহ রোডের সরকারি জমি

এখন সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর , ২০২৬, ০৮:১২:৫২ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের গরীব শাহ রোডে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা জেলা প্রশাসনের জমি উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনায় পৌরসভার পরিচালিত এক যৌথ অভিযানে এসব জায়গা দখলমুক্ত করা হয়। পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন জানান, গরীব শাহ রোডের উত্তর-পশ্চিম পাশে ভৈরব নদীর তীর ঘেঁষে থাকা জেলা প্রশাসনের সরকারি জমিটি দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু লোক অবৈধভাবে দখল করে রেখেছিল। সেখানে গড়ে তোলা হয়েছিল বেশ কয়েকটি কাঁচা দোকানপাট।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের নির্দেশে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা ও দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শোয়াইব হোসেন আকন্দ। অভিযানকালে আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক মন্টু, আবু বক্কর, মনিরুজ্জামান নয়ন, দেলোয়ার হোসেন ও মেহেদী হাসানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পৌর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, শহরের অন্যান্য স্থানেও নদী বা সরকারি জায়গা দখল করে রাখা অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)