Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপিত, বিজয়ী ৪৮ শিক্ষার্থীকে পুরস্কার

এখন সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর , ২০২৬, ০৮:১৯:১১ পিএম

নিজস্ব প্রতিবেদক:যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন ও প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য এক আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল হান্নান।প্রভাষক উম্মে সালমা শিলার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক সাইফুদ্দিন। বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্য সাধনা নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের তাঁর আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।আয়োজনে সংগীত, নৃত্য, অভিনয়, রচনা ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী মোট ৪৮ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)