Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন

এখন সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর , ২০২৬, ০৮:১৩:০৯ পিএম

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার কপিলমুনিতে বিয়ের দাবিতে প্রেমিক রবিউল গাজীর বাড়িতে অনশন করেছেন এক সন্তানের জননী তৃপ্তি বিশ্বাস (৩৮)। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে কাশিমনগর গ্রামের মৃত এছেম গাজীর ছেলে রবিউলের বাড়িতে উপস্থিত হয়ে তিনি এ অনশন শুরু করেন। স্থানীয় সূত্রে জানা যায়, অনশন চলাকালে দুপুরের দিকে রবিউল গাজী তৃপ্তি বিশ্বাসকে মারধর করে ঘর থেকে বের করে দেন। তবে মারধরের শিকার হয়েও তিনি হাল না ছেড়ে বাড়ির পেছনে অবস্থান নিয়ে অনশন চালিয়ে যান। পরবর্তীতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি নিয়ে সালিশি বৈঠকের আশ্বাস দিলে তৃপ্তি অনশন ভঙ্গ করেন। গ্রামবাসী জানান, প্রয়াত স্কুল শিক্ষক বিধান কুমার বিশ্বাসের স্ত্রী তৃপ্তির সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে। রবিউলের সঙ্গে তার দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। ভুক্তভোগী তৃপ্তি বিশ্বাস বলেন, “আমার স্বামী অসুস্থ থাকার সময় রবিউলের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। স্বামী মারা যাওয়ার পর সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা নেয়। দীর্ঘ আট বছরের সম্পর্ক থাকার পরও সে এখন বিয়ে করতে অস্বীকার করায় আমি অনশন করতে বাধ্য হয়েছি।” তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রবিউল গাজী বলেন, “তৃপ্তির সঙ্গে সম্পর্কের অভিযোগ ভিত্তিহীন। শত্রুপক্ষ আমাকে হয়রানি করতে তাকে দিয়ে ষড়যন্ত্র করাচ্ছে। তাকে মারধরের ঘটনাও সত্য নয়।”

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)