Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরা জেলা বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ৪৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

এখন সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর , ২০২৬, ১০:২৩:৫২ পিএম

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা বণিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচনে চূড়ান্ত ৪৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় মাগুরা প্রেসক্লাবের ৩য় তলা হলরুমে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন নির্বাচন কমিশনার ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ সময় সহকারী নির্বাচন কমিশনার মাসুম বিল্লাহ কলিন্স উপস্থিত ছিলেন। জানা গেছে- এ নির্বাচনে সভাপতি পদে ৩ জন,সহ-সভাপতি পদে ৫ জন,সাধারণ সম্পাদক পদে ৪ জন,যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন,সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন,দপ্তর সম্পাদক পদে ২ জন,কোষাধ্যক পদে ২ জন,প্রচার ও প্রকাশনা সম্পাদকে ৩ জন,শিক্ষা ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জনএবং নির্বাহী সম্পাদক পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৫ সেপ্টেম্বর এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের প্রচারণা চলবে ১০ সেপ্টেম্বর ২৩ সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত। নির্বাচনে ১ হাজার ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীরা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)