Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে অভিনয় প্রতিযোগিতার সমাপ্তি

এখন সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর , ২০২৬, ১০:২৩:৪৫ পিএম

মাগুরা প্রতিনিধি : মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অভিনয় প্রতিযোগিতা সনদপত্র বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর মাগুরা পিটিআই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালেয়র শিক্ষার্থীদের অভিনয় প্রতিযোগিতার মধ্য দিয়ে থিয়েটার ইউনিটের এ কর্মসূচি সমাপ্ত হয়। বিজয়দের হাতে সনদপত্র তুলে দেন থিয়েটার ইউনিটের সভাপতি শফিকুল ইসলাম শফিক ও পিটিআই এর সহকারি সুপারিনটেনডেন্ট কাজী আব্দুল হালিম। থিয়েটার ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম শফিক গত সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাগুরার ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল বর্ষ উপলক্ষে অভিনয় প্রতিযোগিতা উদ্বোধন করেন। মাগুরার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিট মাগুরা শহরের ভায়না আছিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নান্দোয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরা ৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারনান্দুয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরা পিটিআই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাগুরা ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এ আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ প্রতিযোগিতা আয়োজন করে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মো: ওয়ালিদুর রহমান,আপেল মাহামুদ সবুজ,মইনুল ইসলাম জিসান আকিদুল ইসলাম, সৈয়দ আশিকুল ইসলাম মুসা, নীরব।এ প্রতিযোগিতায় সার্বিকভাবে সহযোগিতা করেন মাগুরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম এবং অংশগ্রহণকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকগণ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)